সর্বশেষ ঘোষণা
জনাব মোঃ বিল্লাল হোসেন, সহকারী শিক্ষক (বাংলা) এর NOC জনাব মুহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) স্যারের NOC জনাব মোঃ জামাল হোসাইন, সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) এর NOC জনাব সুলতান আহমেদ, সহকারী শিক্ষক (কম্পিউটার) এর NOC ষষ্ঠ শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধের বিজ্ঞপ্তি ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণির জরুরি বিজ্ঞপ্তি: ষষ্ঠ শ্রেণী হতে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির তারিখ ২০২৬ সনে নবম শ্রেণীর মানবিক বিভাগের 2nd waiting শিক্ষার্থীর তালিকা। ২০২৬ সনে নবম শ্রেণীর মানবিক বিভাগের 1st waiting শিক্ষার্থীর তালিকা। ২০২৬ সনে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের 2nd waiting শিক্ষার্থীর তালিকা। ২০২৬ সনে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের 1st waiting শিক্ষার্থীর তালিকা। ২০২৬ সনে অষ্টম শ্রেণীর 2nd waiting শিক্ষার্থীর তালিকা। ২০২৬ সনে অষ্টম শ্রেণীর 1st waiting শিক্ষার্থীর তালিকা। ২০২৬ সনে সপ্তম শ্রেণীর 2nd waiting শিক্ষার্থীর তালিকা। ২০২৬ সনে সপ্তম শ্রেণীর 1st waiting শিক্ষার্থীর তালিকা। ২০২৬ সনে ষষ্ঠ শ্রেণীর 1st waiting শিক্ষার্থীর তালিকা। ২০২৬ সনে নবম শ্রেণী মানবিক বিভাগে চান্স প্রাপ্ত শিক্ষার্থীরা। ২০২৬ সনে নবম শ্রেণী বিজ্ঞান বিভাগে চান্স প্রাপ্ত শিক্ষার্থীরা। ২০২৬ সনে অষ্টম শ্রেণীতে চান্স প্রাপ্ত শিক্ষার্থীরা। ২০২৬ সনে সপ্তম শ্রেণীতে চান্স প্রাপ্ত শিক্ষার্থীরা। ২০২৬ সনে ষষ্ঠ শ্রেণীতে চান্স প্রাপ্ত শিক্ষার্থীরা। ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির সংক্রান্ত বিজ্ঞপ্তি। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি একাদশ শ্রেণি, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচনী, অর্ধ বার্ষিক, প্রাক নির্বাচনী পরীক্ষার সময়সূচি। বার্ষিক পরীক্ষা ২০২৫ সখীপুর পি এম পাইলট মডেল গভ: স্কুল এন্ড কলেজ এর পক্ষ্য থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা।

প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

১৯৪৯ সালে প্রতিষ্ঠিত সখীপুর পিএম পাইলট মডেল গভ: স্কুল এন্ড কলেজ এর ধারাবাহিক সাফল্যে এলাকাবসীর দাবী ও শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি বর্তমানে টাঙ্গাইল জেলার‌ সখিপুর থানায় অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। এটি প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীদের ও সর্বোপরি এলাকাবাসীর সমন্বিত প্রচেষ্টার ফল। এলাকাবাসীর সেবার মনোভাব নিয়ে মান সম্পন্ন শিক্ষা প্রসারে এবং কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে একটি স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক ক্ষেত্রে সফলতার জন্য মানুষের মাঝে এক ধরনের চাহিদা সৃষ্টি হওয়ায় তাঁরা তাঁদের কোমলমতি ছেলে মেয়েদের এই প্রতিষ্ঠানে পড়াশুনা করাতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিষ্ঠানের সাফল্যে অভিভাকগণের মধ্যে ইতিবাচক প্রভাব ছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ প্রসংশনীয় অবদান রাখছে। সবকিছুর মূলে রয়েছে প্রতিষ্ঠানের অটুট শৃঙ্খলা, শিক্ষকগণের একাগ্রতা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের মধ্যে সমন্বয় সাধন। শিক্ষার্থীদেরকে উপযুক্তভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের রয়েছে বিরামহীন চেষ্টা ও পরিকল্পনা।

সভাপতির বাণী

image-not-found

পড়! তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন (সূরা-আল্লাক্ব :১)। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান শিক্ষাব্যবস্থাকে বেগবান ও আধুনিকায়ন করতে মাল্টিমিডিয়া ক্লাসসহ বিভিন্ন স্তরে তথ্য-প্রযুক্তি যে অবদান রাখছে তার জন্য বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। দেশের দ্বিমুখী শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে আধুনিক শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে সঠিক আদর্শের বুনিয়াদে ১৯৪৯ সালে প্রতিষ্ঠানটির শুভ সূচনা করেন অত্র এলাকার স্বনামধন্য গুণীজন। তারপর কালের বিবর্তনে মহান সৃষ্টিকর্তার রহমতে আজ তা পত্র-পল্লবে সুশোভিত হয়ে বিরাট মহীরূহে পরিণত হয়েছে। যাদের প্রচেষ্টা, অনুপ্রেরণা ও সহযোগিতায় সখীপুর পিএম পাইলট মডেল গভ: স্কুল এন্ড কলেজটি বর্তমান অবস্থানে পৌঁছেছে এবং এগিয়ে চলেছে, বিশেষ করে গভর্ণিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী, অভিভাবক, এলাকাবাসী ও সর্বস্তরের জনগণ, তাঁদের সকলকে কৃতজ্ঞতারসহিত আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি । ইসলামী জীবনাদর্শ, সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধ, অর্থনীতি ও সমাজনীতি ইত্যাদি ক্ষেত্রে আদর্শ নাগরিক রূপে গড়ে তোলা, বিশেষ করে নৈতিক অবক্ষয় থেকে তরুন সমাজকে রক্ষা ও নারীকে পরিপূর্ণ দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে চারিত্রিক উৎকর্ষ ও মূল্যবোধ তৈরীর বাস্তব উদ্যোগই হোক এ প্রতিষ্ঠানের দায়বদ্ধতা -এ দোয়াই করছি আমিন।

অধ্যক্ষের বাণী

image-not-found

মানব জাতির সূচনা লগ্ন থেকে প্রাকৃতিক পরিবেশ ও বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষ প্রতিনিয়ত জ্ঞান ও কৌশল আয়ত্ব করে চলছে। আর শত সহস্র বছরের সঞ্চিত ও অর্জিত জ্ঞান শেখানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে। যুগের প্রয়োজনে মানবের কল্যাণে সমাজ হিতৈষী ব্যক্তিরা কখনো কখনো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় অবতীর্ণ হন। এমনিই ভাবেই দক্ষ, অভিজ্ঞ, জ্ঞানে সু-গভীর ও বিদ্যানুরাগী ব্যক্তিবর্গ, যোগ্য, আদর্শ ও সুনাগরিক রূপে গড়ে তোলার অভিপ্রায় নিয়ে এলাকাবাসীর সহযোগিতায়, টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলাধীন লাল মাটির প্রাকৃতিক ও সু-নিবিড় পরিবেশে মানসম্মত ধর্মীয় ও আধুনিক বিদ্যাপীঠ হিসাবে ১৯৪৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছেন সখীপুর পিএম পাইলট মডেল গভ: স্কুল এন্ড কলেজ। সঠিক ধর্মীয়, নৈতিক শিক্ষা ও যুগোপযোগী আধুনিক শিক্ষার সমন্বয়ে বর্তমানে প্রতিষ্ঠানটি গুনগত ও মানসম্মত শিক্ষাদানে সক্ষম। বর্তমান সরকারের শিক্ষা বিষয়ক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায়, শিক্ষার্থীদের নিরলস অধ্যয়ন ও অধ্যবসায় এবং অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত পরামর্শে প্রতিষ্ঠানটি ২০১৩ খ্রীষ্টাব্দে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে উন্নিত হয়েছে। পরম সৃষ্টিকর্তার কাছে এই আকুতি প্রতিষ্ঠানটিকে আধুনিক বিজ্ঞান সম্মত শিক্ষার সহায়ক হিসাবে কবুল করে নিন। আমিন!!!