২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণির জরুরি বিজ্ঞপ্তি:

এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের ২০২৬ সনে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ষষ্ঠ শ্রেণি ২০২৬ এর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। সকল শিক্ষার্থীকে তাদের অভিভাবকসহ শিক্ষার্থীর জন্ম নিবন্ধন, অর পিতা মাতার ভোটার আইডি কার্ড এর ফটোকপি নিয়ে এসে অফিস কক্ষে তাদের রেজিস্ট্রেশনের সকল তথ্যাদি যাচাইপূর্বক স্বাক্ষর প্রদান করতে হবে । যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে তাহলে আগামী ১৬,১৭ ফেব্রুয়ারি ২০২৬ এর  মধ্যে তার সংশোধন করতে হবে। যদি কেউই ভুল সংশোধন না করেন তাহলে পরবর্তীতে তাদের ভুল সংশোধনের জন্য প্রতিষ্ঠান কোনভাবে দায়ী থাকবে না।